ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন। শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ ৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা ফেনীতে কালবৈশাখীর তান্ডবে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জে বিষপানে প্রাণ গেল নবদম্পতি অসময়ে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ফলে কৃষকের লাগানো মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ধান-গমসহ নানা ফসলের খেত ক্ষতি হওয়ার শঙ্কা বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন বিভাগীয় শহর রংপুর হলেও রেলস্টেশনটি ‘বি’ গ্রেডের

শিক্ষক হচ্ছে দেশ ও জাতির অমূল্য মানবসম্পদ এপি মোস্তাফিজুর রহমান

মিজানুর রহমান মিলন শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে

শিক্ষক হচ্ছে দেশ ও জাতির অমূল্য মানবসম্পদ এপি মোস্তাফিজুর রহমান

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

Teaching is a noble profession অর্থাৎ শিক্ষকতা হলো মহান বৃত্তি।যার জীবনে এ বৃত্তির সাথে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ এসেছে তাকে শেখার মনোবৃত্তি নিয়ে পাঠদান করতে হবে। এখানে চাওয়া পাওয়া কিংবা স্বার্থের বিনিময়ে বিদ্যাদানকার্য কাম্য নয়।প্রকৃত শিক্ষায় দক্ষ শিক্ষকের সেবামূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে।

প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষকের জ্ঞানদক্ষতার উন্নয়ন সাধিত হয়। শিক্ষকতা পেশায় প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতার উন্নয়ন ঘটানো অপরিহার্য।শিক্ষকের প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ করে শিক্ষাবিদ মার্গারেট বলেছেন, শিক্ষকের অনবরতই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তাঁর ভাষায় শিক্ষকের অবিরাম প্রশিক্ষণ প্রয়োজন।

শিক্ষক হচ্ছে তথ্য ও জ্ঞানের উৎস। তাই তাকে প্রতিনিয়ত অজানাকে জানার স্পৃহা নিয়ে জ্ঞানরাজ্যে প্রবেশ করে নতুন নতুন তথ্য তার জ্ঞান ভান্ডারে সংযোজন করতে হবে। শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১.০০ ঘটিকায় শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল জিটাল ল্যাবে শিক্ষকদের আইসিটি রিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান উপরোক্ত বক্তব্য রাখেন । তিনি আরো বলেন, পেশাগত দক্ষতা অর্জন এবং সেই দক্ষতার বাস্তব জীবনে যথাযথ বাস্তবায়ন একজন মানুষকে নিয়ে যেতে পারে সফলতার দ্বারপ্রান্তে। প্রযুক্তির শিক্ষার ও দক্ষতা বর্তমান সময়ের অন্যতম চাহিদা। বর্তমান সময়ে যে কোন পেশাতেই সফল হতে হলে পেশাগত দক্ষতার পাশাপাশি প্রযুক্তি দক্ষতারও কোন বিকল্প নেই। প্রশিক্ষক মোঃ আতিকুর রহমান বলেন, শিক্ষকতাও অন্যান্যে চাকুরীর মতই, তাই স্বপদে পেশাগত উন্নয়নে জন্য শিক্ষকদেরও প্রশিক্ষনের প্রয়োজন। একজন প্রশিক্ষিত শিক্ষক মানুষ গড়ার কারিগড় হিসাবে ভুমিকা রাখতে পারে।সাধারণত দুটি উপায়ে আমরা জ্ঞান ও দক্ষতা লাভ করে থাকি। তার একটি হলো শিক্ষা আর অন্যটি প্রশিক্ষণ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বগুড়ার শাজাহানপুর উপজেলার আয়োজনে ১০ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষনে শাজাহানপুর ও ধনুট উপজেলার শেখ রাসেল ল্যাবপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষক প্রশিক্ষন গ্রহন করেন। প্রশিক্ষনার্থীদৈর মধ্য বক্তব্য রাখেন জোড়া নাজমুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম শহীদুল ইসলাম,ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান আরা, রাঙ্গামাটি আবুল হোসেন জহুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জালাল উদ্দিন মোল্ল্যা, বারআঞ্জল দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি সাইফুল ইসলাম, কোর্স সমন্নয়কারী এনামুল হক প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষক হচ্ছে দেশ ও জাতির অমূল্য মানবসম্পদ এপি মোস্তাফিজুর রহমান

আপডেট সময় : ০৪:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩