ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার অনুষ্ঠিত ফেনীতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সহকারী লোকমাস্টার আহত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে ঢুকে পড়লেন এক যুবক লালমনিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ৩ মাদকের ডিলার হানিফ, মাদকের আতুর ঘরে পরিণত মুছাপুর ইউনিয়ন, ডিলার গ্রেফতারে সহায়তা করায় যুবকদের হুমকি, আতঙ্কে জনপদ চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন।

পতেঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে রাঙ্গুনিয়ার পান বিক্রেতা হত্যা মামলার আসামি বরিশালে গ্রেফতার

মোঃ মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে

পতেঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে রাঙ্গুনিয়ার পান বিক্রেতা হত্যা মামলার আসামি বরিশালে গ্রেফতার

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চট্টগ্রামের পতেঙ্গায় কথা কাটাকাটির জের ধরে মো. আলমগীল (৬০) নামের এক পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. এনামুল হোসেনকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার বরিশালের কাউনিয়া থানার বিসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এনামুল নগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

বুধবার (২১ জুন) বিকেল সোয়া ৪টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব-৭ জানিয়েছে, গত ৮ জুন নিহত ভিকটিম পান বিক্রেতা আলমগীরের সঙ্গে পতেঙ্গা চরপাড়া মোড়ের হোটেল ব্যবসায়ী এনামুল হোসেনের এক কর্মচারীর কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে এনামুল তার হোটেলের কয়েকজন কর্মচারী নিয়ে আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুসি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায়। এরপর রাত ৯টার দিকে ভিকটিমের এক প্রতিবেশী বাসায় গিয়ে দেখেন আলমগীরের কোনো সাড়াশব্দ নেই। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় অজ্ঞাতনামা আরও ৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন এনামুল। পরবর্তীতে এনামুল পালিয়ে গিয়ে বরিশালের কাউনিয়া থানার বিসিক এলাকায় আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পতেঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে রাঙ্গুনিয়ার পান বিক্রেতা হত্যা মামলার আসামি বরিশালে গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩