ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা গেন্ডারিয়াতে রহস্য জনক যুবকের মৃত্যু ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা দিনাজপুরে নারী ও শিশু কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ দিনাজপুরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন দালালদের খপ্পরে দিশেহারা রোগী রংপুরে বারো আউলিয়া এলাকায় আশানুরের গরুর আবাসিক হোটেল রংপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পরিবারের মাঝে শোকের ছায়া

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৬:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার ভোর ৬টার দিকে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামে অভিযান চালায়।

অভিযানে মোঃ সাইফুল ইসলাম (সুজন) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬৫ বোতল এস্কাফ, ১৯৬ বোতল এস্কাফ ডিএক্স এবং ৫০ বোতল ফেয়ারডিলসহ মোট ৬১১ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়।

WhatsApp Image 2026 04 28 at 5.16.09 AM 1

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাইফুল ইসলাম (সুজন) (২০), পিতা: ইয়াকুব আলী; মোঃ মতিউল ইসলাম (৩০), পিতা: মৃত ফজলুল হক; এবং মোঃ স্বপন মিয়া (৩৮), পিতা: মফিজুল খান। তাদের মধ্যে প্রথম দুইজন চন্দ্রপুর এবং অপরজন উত্তর দলগ্রাম এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৬:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬