ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার অনুষ্ঠিত ফেনীতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সহকারী লোকমাস্টার আহত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে ঢুকে পড়লেন এক যুবক লালমনিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ৩ মাদকের ডিলার হানিফ, মাদকের আতুর ঘরে পরিণত মুছাপুর ইউনিয়ন, ডিলার গ্রেফতারে সহায়তা করায় যুবকদের হুমকি, আতঙ্কে জনপদ চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন। শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ

মান্দায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১, আহত ৩

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ৩৪৭ বার পড়া হয়েছে

মান্দায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১, আহত ৩

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নওগাঁর মান্দায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্স রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভটভটিকে ধাক্কা দেওয়ার ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সোনাভান বিবি (৫০)। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের রইছ উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় নিহতের স্বামী রইছ উদ্দিন (৫৫), লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক এমরান হোসেন (২৬) ও চালকের সহকারী রঞ্জু মিয়া (৩৮) আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায় লাশ রেখে রাজশাহী ফিরছিল লাশবাহী অ্যাম্বুলেন্সটি। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিতে থাকা যাত্রী রইছ উদ্দিন ও তাঁর স্ত্রী সোনাভান বিবি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সের চালক এমরান হোসেন ও সহকারী রঞ্জু মিয়া।
আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোনাভান বিবিকে মৃত ঘোষণা করেন। অন্যান্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত সোনাভান বিবির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মান্দায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১, আহত ৩

আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩