বেসরকারি সংস্থার উত্তরণের ভূমি কমিটির সভা অনুষ্ঠিত ।
- আপডেট সময় : ০৬:২৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটায় বেসরকারি সংস্থা উত্তরণের ভূমি কমিটির ত্রৈমাসিক সভা গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় ভূমি কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন’র সভাপতিত্বে স্থানীয় উত্তরণের কার্যালয়ে অনুষ্ঠিত হয় । ভূমি কমিটির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এনায়েত আলী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ, উপজেলা সিপিবির সভাপতি অশোক সরকার, উপজেলা জাতীয় পার্টি নেতা মোঃ আমিরুল ইসলাম সাদ্দাম,নারী নেত্রী আশা ঢালী, নারী নেত্রী কানন মল্লিক , খাদিজা বেগম, শারমিনা বেগম, মৎস্যজীবী মোঃ আফজাল হোসেন, উত্তরণের মনিটরিং অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উত্তরণের ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান সহ উত্তরণের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

























