ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩য় পর্ব: ইসলাম, পর্দা ও নারীর নিরাপত্তা: আমরা কি সত্যিই বুঝতে পেরেছি? সারা দেশের ন্যায় দিনাজপুরেও শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে গাছের ডাল চাপা পড়ে ঘটনাস্থলেই এক নারী নিহত ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১ সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের  ২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা? রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী

বরুড়া জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের উপর হামলা

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা বরুড়া উপজেলার উত্তর খোসবাস অলিতলা গ্রামে জমির বিরোধ কে কেন্দ্র করে অসহায় জামাল হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন, জামাল হোসেন (৫৫) তার স্ত্রী মাফিয়া বেগম (৪০) মেয়ে সানজিদা আখিঁ (২১) সহ পরিবারের ৩ সদস্য, আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মরত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসারা জানান, জামাল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামাল হোসেন তার পরিবার নিয়ে অলিতলা গ্রামে নিজ জায়গায় বসবাস করে আসছিল, সম্প্রতি একই এলাকার বজলুর রহমানের ছেলে ফরিদ উদ্দিন প্রভাব খাটিয়ে জায়গা দখলের চেষ্টা চালায়, এ নিয়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, এরই জেরে সোমবার দুপুরে ফরিদ সহ তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে ওই অসহায় পরিবারের উপরে অতর্কিত হামলা চালায়, এতে গুরুতর আহত হন জামাল হোসেন সহ ৩ জন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রভাবশালী এই ফরিদ সহ ও তার পরিবারের লোকজন জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করছে এবং এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে, তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরুড়া থানার পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরুড়া জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের উপর হামলা

আপডেট সময় : ০৮:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬