সংবাদ শিরোনাম :
‘২১’ ফেব্রুয়ারী”
মোঃ কাওসার আলী
- আপডেট সময় : ০২:৪২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৪১২ বার পড়া হয়েছে

মোঃ কাওসার আলী
একুশ মানেই বাঙালির অহংকার,
বাংলা ভাষার জন্মদিন।
অমর একুশের বহ্নি শিখা বাঙালি,
জ্বালিয়ে রাখবে চিরদিন।
পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি,
চির অমর বাঙালি।
ভাষার জন্য নিজেদের জীবনকে,
দিয়েছিলো অঞ্জলী।
মাসটি ছিলো ফেব্রুয়ারী আর-
তারিখটি একুশ ছিলো।
রফিক, শফিক আরও শহীদেরা,
ভাষায় জন্ম দিলো।
কত মায়ের বুক শূন্য হোলো-
ভাষার প্রান বাঁচাতে।
কত পিতার স্বপ্ন গিয়েছে ভেঙে,
এই ভাষাকে সাজাতে।
আজীবনেও ভুলবে না বাঙালি,
এমন ত্যাগের পাওয়া।
বাংলাদেশের শ্রেষ্ঠত্বের আসনই,
ভাষা শহীদের দেওয়া।
সন্মান, শ্রদ্ধায় তোমাদের তরে জাতি,
করেছে মাথা নত।
স্মরনে তোমাদের পুষ্পাঞ্জলি দিয়ে,
শ্রদ্ধা জানাই শত শত।

























