ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেফতার সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধার ঘরে চুরি সুনামগঞ্জের মধ্যনগরে ফসলের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপায় ১ তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী গ্রামীণ চড়ক মেলা অনুষ্ঠিত মুগদা–মান্ডা–মানিকনগর মাদকের স্বর্গরাজ্য,হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক, থানায় অভিযোগের পাহাড় নব প্রত্যয়ে জীবনকে পুনরারম্ভ করার এক অন্তর্লীন প্রেরণা জাগায় চৈত্র সংক্রান্তি বগুড়ার শেরপুর বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে আত্মসাৎ এর চেষ্টা। ফুলগাজীতে চুরির ঘটনায় ১ জন গ্রেফতার গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল অনলাইন জুয়া ও ক্যাসিনোর সহজলভ্যতা ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে : রংপুরে অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি

হামে আক্রান্ত ২ শিশু ভর্তি আলাদা কক্ষে চলছে চিকিৎসা

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৬:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অন্তত সাত জেলায় রোগটি বড় আকারে ছড়িয়ে পড়েছে। শুধু চলতি মাসেই হামে ২১টি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামে আক্রান্ত দুই শিশু ভর্তি হয়েছে। ওই দুই শিশুর বয়স ৯ মাসের নিচে। তারা ৫-৬ দিন শিশু ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে। তবে রবিবার থেকে তাদের আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই দুই শিশুর হামে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ভা. আয়েশা সুলতানা। তিনি বলেন, ঈদুল ফিতরের সময়ও হামে আক্রান্ত আরও দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

রমেক হাসপাতাল সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই হাসপাতালে শিশু ওয়ার্ডের পাশে একটি কক্ষ আইসোলেশন করা হয়েছে এবং হামে আক্রান্ত ওই দুই শিশুকে সেখানে স্থানান্তর করা হয়েছে।

রমেক হাসপাতালের শিশু বিভাগ সূত্রে জানা যায়, চিকিৎসাধীন দুই শিশুর মধ্যে আমাতুল্লাহ জান্নাত (৮ মাস) এসেছে লালমনিরহাট থেকে।। তাকে ভর্তি করা হয় ২৩ মার্চ। তার বাবা আবদুস সালাম ও মা দিলরুবা আখতার লালমনিরহাট শহরের মিশন মোড়ের বাসিন্দা।

শিশুর বাবা আবদুস সালাম বলেন, ঈদের আগের দিন বাচ্চার জ্বর আসে। রমেক হাসপাতালের এক অধ্যাপকের মাধ্যমে চিকিৎসা করতাম, উনি বাচ্চাকে নিয়ে আসতে বলে। ২৩ মার্চ বাচ্চাকে হাসপাতালে ভর্তি করি। বাচ্চার গায়ে র‌্যাশ উঠেছিল। হার্ট ফেইলের দিকে চলে গেছিল। হার্ট ফেইলের ট্রিটমেন্ট দেওয়ার পর আজ অক্সিজেন মাস্ক খুলে দিছে। বাচ্চার হার্ট এখন মোটামুটি ভালো আছে।

আরেক শিশু প্রজ্ঞা রায়কে (৭ মাস) ভর্তি করা হয় ২৫ মার্চ। তার বাবা রণজিৎ রায়ের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। কিন্তু চাকরিসূত্রে তিনি জয়পুরহাটে থাকেন।
শিশুর বাবা রণজিৎ বলেন, ৬ মার্চ প্রজ্ঞার শরীরে রোগ দেখা দিলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলার পর তাকে ঈদের দুদিন আগে বাড়িতে পাঠানো হয়। তারপর আবার জ্বর এলে তাকে দিনাজপুরের অরবিন্দু শিশু হাসপাতালে ভর্তি করা হয়। ওখান থেকে বাসায় নিয়ে আসার পর ২৪ মার্চ আবার জ্বর আসে। পরদিন প্রজ্ঞাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, তাদের হাসপাতালে হামে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। শিশু ওয়ার্ডের সঙ্গে শিশু আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে দুই শিশু ভর্তি আছে ও চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া হামে আক্রান্ত বয়স্ক রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশনের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তবে এখন পর্যন্ত রংপুর অঞ্চলে হাম বিপজ্জনক পর্যায়ে ছড়িয়ে যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামে আক্রান্ত ২ শিশু ভর্তি আলাদা কক্ষে চলছে চিকিৎসা

আপডেট সময় : ০৬:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬