ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার অভিযুক্তরা, এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় সচেতন মহল, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিহত রুহুল আমিন এর ছেলে সাংবাদিক রফিক জানান, গত ২০ এপ্রিল পূর্ব পরিকল্পিত ভাবে মানসিক ও শারিরীক হেনস্থার মাধ্যমে তার পিতাকে হত্যা করা হয়, এ ঘটনায় কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানায় ২ জনকে আসামি করে ১টি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মামলার মূল আসামিদের আটক করতে পারেনি পুলিশ।

এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, আসামিরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারা দক্ষিন ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত: কাজী সুরুজ মিয়ার ছেলে ফিরিঙ্গির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর সাত্তার মাষ্টার ও মৃত:কাজী আলী আকবরের ছেলে, পিপুলিয়া কলেজের শিক্ষক কাজী বিল্লাল হোসেন (খোকন)।

সাংবাদিক রফিক অভিযোগ করে বলেন, আমার বাবাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, অথচ এতদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, আমরা ন্যায়বিচার চাই, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহতের স্বজনরা জানান, পরিবারের সদস্যরা এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি, বিচারহীনতার আশঙ্কায় তারা উদ্বিগ্ন।

স্থানীয় বাসিন্দারা বলেন, ১টি হত্যা মামলার আসামিরা দীর্ঘ সময় ধরে গ্রেফতার না হওয়া উদ্বেগ জনক, এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে।

আসামি আব্দুর সাত্তার মাষ্টার এর সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ইকবাল বলেন, আব্দুস সাত্তার মাস্টারের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে আমি জানতে পেরেছি, এই শিক্ষক কোন ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছে স্কুলে, আমার উপজেলা সহকারি শিক্ষা অফিসার স্কুল পরিদর্শন করে হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিত দেখানো হয়েছে, কোন প্রকার ছুটি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকায় আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম। জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে, নিহতের পরিবার সরকারের নিকট এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

তারা আশা করছেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

আপডেট সময় : ১১:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬