ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত ডিএমপির উদ্যোগে গুলশানে হেলমেট ভাঙ্গার ব্যতিক্রমী কর্মসূচি রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হযরত শাহজালাল বিমান বন্দরে কোটি টাকার সোনা ও বিদেশী মুদ্রা সহ হজ্ব কাফেলার মোয়াল্লেম আটক জীবননগরে চিকিৎসক সংকট, সেবা থেকে বঞ্চিত মানুষ রংপুর অঞ্চলে কৃষিতে সুবাতাস লেগেছে যৌতুকের দাবিতে নির্যাতন, শৈলকুপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানে মৃত্যু বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ড, হাসনাত আবদুল্লাহ কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূ সহ গ্রেফতার-৩

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রংপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (২৫ মার্চ) বুধবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রংপুরে পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস।

২৫ মার্চ গণহত্যা দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক এনামুল আহসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশের রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরাসহ উপস্থিত সাংবাদিকবৃন্দগণ।

উক্ত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রির স্মৃতিচারণ করেন। তারা বলেন, এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত। সেই বর্বরতার স্মৃতি আজও জাতিকে নাড়িয়ে দেয় এবং স্বাধীনতার মূল্য উপলব্ধি করায়।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সময়ের দাবি। স্বাধীনতার চেতনা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রংপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬