ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ফুলগাজীতে ১ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল আলম মজনু সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন সীমান্ত রক্ষার পাশাপাশি এবার আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে বিজিবি সদস্যরা

আজ সেই ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০১:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ সেই ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইট-এর নামে বাংলাদেশের নিরস্ত্র নিরপরাধ স্বাধীনতাকামী জনগণের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়।

২০১৭ সাল থেকে জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যথাযথভাবে দিবসটি পালনে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে সেই ভয়াল রাতের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ দেশের মানুষ যাতে ক্ষমতায় যেতে না পারে সে জন্য পাকিস্তানের শাসকগোষ্ঠী ও তাদের দোসররা দুরভিসন্ধি করতে থাকে। পশ্চিম পাকিস্তানের নিষ্পেষণ থেকে মুক্তির জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে সবরকম সহযোগিতা বন্ধ রাখার নির্দেশ দেন বঙ্গবন্ধু। শুরু করেন অসহযোগ আন্দোলন।

আন্দোলনের ২৪তম দিনে ২৫ মার্চ মধ্যরাতে ঢাকা ও চট্টগ্রামসহ তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের (বাংলাদেশ) বড় বড় শহরে পাকিস্তানি সৈন্যরা ট্যাঙ্ক সাঁজোয়া যান, ভারী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই কালরাতে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনস ও পিলখানায় তৎকালীন ইপিআর-এর অসংখ্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, শ্রমিক, অগণিত নিরপরাধ মানুষ পাকিস্তান বাহিনীর গণহত্যার নির্মম শিকার হন।

একাত্তরের ভয়াল ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে আজ (২৫ মার্চ) বুধবার সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের কথা ছিল। তবে এই কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ সেই ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস

আপডেট সময় : ০১:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬