ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ফুলগাজীতে ১ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল আলম মজনু সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন সীমান্ত রক্ষার পাশাপাশি এবার আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে বিজিবি সদস্যরা

অতিদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১২:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (২৪ মার্চ) মঙ্গলবার সকালে আজিজনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে রংপুর মহানগরীতে অতিদরিদ্র পরিবারের পারিবারিক আয় বৃদ্ধি লক্ষ্যে শর্তসাপেক্ষে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহাবুবুর রহমান বেলাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার উত্তম দাস।

স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর।
এ সময় শর্তসাপেক্ষে অর্থ সহায়তা কার্যক্রমের উদ্দেশ্য, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া এবং বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরেন প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মো. শাহ কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন কুমার সরকার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরহাদ হোসেন মন্ডল।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সিসিটির সভাপতি মো. নওশাদ হোসেন, ২৭নং ওয়ার্ড রজনীগন্ধা উইএনডিসির সভাপতি সুমি আক্তারসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

উক্ত কর্মসূচির আওতায় রংপুর মহানগরীর ৭টি ওয়ার্ডের মোট ১৭৯ জন অতিদরিদ্র পরিবারকে শর্তসাপেক্ষে নগদ অর্থ প্রদান করা হয়, যা তাদের উৎপাদনশীল কাজে বিনিয়োগের মাধ্যমে আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অতিদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ১২:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬