ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলাপুর টিটি পাড়া আন্ডারপাসে ছিনতাইকারীদের দৌরাত্ম্য চাপাতির ভয় দেখিয়ে পথচারীর কাছ থেকে লক্ষ টাকা ছিনতাই সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ চাটখিলে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, কয়েক বছর ধরে দুর্ভোগে একটি পরিবার খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিলেট নগরী থেকে ইয়াবা সহ আটক-১ রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত দগ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট ভোগান্তিতে কৃষকরা ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬

শিল্পাঞ্চলে স্থানীয়দের অগ্রাধিকার চাই, রূপগঞ্জে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিল্প-কারখানায় স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য চাকরি ও ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন।

শনিবার (১ মার্চ) বিকেলে ভুলতা এলাকার রয়েলমুন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতারা তাদের দাবি তুলে ধরেন।

সংগঠনের সভাপতি ইউসুফ চৌধুরী বলেন, রূপগঞ্জ দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ উপজেলা। এখানে গার্মেন্টসসহ ভারী ও হালকা শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে নিয়মিত জনবল নিয়োগ হলেও স্থানীয় শিক্ষিত যুবকদের অনেকেই কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, ২০১৭ সাল থেকে বেকারমুক্ত রূপগঞ্জ গঠনের লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে। তাদের দাবি—স্থানীয় শিল্প-প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে রূপগঞ্জের সন্তানদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কাজী অমিত হাসান (কো-অর্ডিনেটর, ভুলতা ইউনিয়ন), সমন্বয়ক আবু কাউসার মিঠু, রিদয় হাসান, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার মিলন প্রান্ত, গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম কে মাছুম, ইমরান ও রিদীনসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা স্থানীয় গ্র্যাজুয়েটদের জন্য শিল্প-প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও স্থায়ী চাকরির সুযোগ সৃষ্টির দাবি জানান। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্য ভেন্ডারশিপ ও অংশীদারত্বের সুযোগ নিশ্চিত করলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এলাকার অর্থনীতি আরও গতিশীল হবে বলে তারা মত দেন।
দাবি বাস্তবায়নে শিল্প মালিক, প্রশাসন ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানান নেতারা। প্রয়োজন হলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে বিষয়টি জনমত গঠনের মাধ্যমে সামনে আনা হবে বলেও সতর্কবার্তা দেন তারা।

সংবাদ সম্মেলন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে রূপগঞ্জের শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিল্পাঞ্চলে স্থানীয়দের অগ্রাধিকার চাই, রূপগঞ্জে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬