ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ফুলগাজীতে ১ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল আলম মজনু সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন সীমান্ত রক্ষার পাশাপাশি এবার আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে বিজিবি সদস্যরা

জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৬:০০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

জয়পুরহাটে ৩০ লক্ষ টাকা মূল্যের কষ্টিপাথরের ২টি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর বিশেষ টহলদলের সদস্যরা, এ সময় পাচারের অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামে ১ ব্যক্তিকে আটক করা হয়।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ২০ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়, এর আগে এদিন দিবাগত রাত দেড়টায় জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাইপাস সংলগ্ন কমর গ্রাম এলাকা থেকে মূর্তি ২টি উদ্ধার করা হয়।

আটক শহিদুল ইসলাম গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের রশিদনগর টুলট গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

বিজিবি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়, শুক্রবার দুপুরের দিকে সদর থানাধীন হিচমী বাইপাস সংলগ্ন গোবিন্দগঞ্জ-জয়পুরহাট সড়কের ১টি নির্জন স্থানে সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে ছিলেন শহিদুল ইসলাম।

বিজিবি টহলদলের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সদুত্তর দিতে না পারলেও পরে বস্তার ভেতরে অবৈধ কষ্টিপাথরের মূর্তি থাকার কথা স্বীকার করেন, এরপর বস্তা থেকে ১টি বড় ও ১টি ছোট আকারের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

বিজিবির বলেন, উদ্ধারকৃত বড় মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোটটির ওজন ২ কেজি ২০০ গ্রাম, উদ্ধারকৃত এই কষ্টিপাথরের মূর্তি ২টির আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ৭০ হাজার টাকা।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত মূর্তি গুলো এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক

আপডেট সময় : ০৬:০০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬