ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

ফুলগাজীতে সাংবাদিক পরিচয়ে হয়রানি ও অপপ্রচারের অভিযোগে মহি উদ্দিন মহি’র বিরুদ্ধে ফুলগাজী থানায় অভিযোগ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্ট ফেনী:
  • আপডেট সময় : ১১:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

তিমির চন্দ্র দাস
ক্রাইম রিপোর্ট ফেনী:

ফেনী জেলা ফুলগাজী উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার এবং ব্যক্তিগত ভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানহানি করার অভিযোগে মহি উদ্দিন খন্দকার মহি নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​গত ১৬ ফেব্রুয়ারি ফুলগাজী থানায় এই অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক রবিউল আজিম চৌধুরী প্রঃ রাহাত।

​অভিযোগ পত্র সূত্রে জানা যায় যে, বিবাদী মহি উদ্দিন খন্দকার মহি দীর্ঘদিন ধরে ফুলগাজীর কর্মরত সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক ‘ট্যাগ’ ব্যবহার করে অপপ্রচার চালিয়ে আসছেন, বিশেষ করে গত সংসদ নির্বাচনের পর থেকে মুন্সীরহাট বাজারে বিএনপি ও জামায়াত সংশ্লিষ্ট ঘটনার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তিনি সাংবাদিক দের ব্যক্তিগত ভাবে আক্রমণ শুরু করেন।

​বিবাদী জনৈক ব্যক্তির কাছে নিজেকে বিএনপি পন্থী সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করেন, যার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ​এই ঘটনার পর বিবাদী আরও ক্ষিপ্ত হয়ে গত ১৫ ফেব্রুয়ারি সকাল থেকে ১৬ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত স্থানীয় সাংবাদিকদের লক্ষ্য করে অনলাইনে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়াতে থাকেন ​এর আগে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়েও আনোয়ার হোসেন নামক এক ব্যবসায়ীর সাথে সাংবাদিক পরিচয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বিবাদীর বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছিল, সে সময় তিনি ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকাও দিয়েছিলেন।

​ভুক্তভোগী সাংবাদিক রবিউল আজিম চৌধুরী জানান, বারবার সতর্ক করার পরেও বিবাদী পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাংবাদিকদের পেশাগত সম্মান ক্ষুণ্ণ করছেন, এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত ও অপপ্রচার বন্ধে তিনি প্রশাসনের আইনগত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয় আরো জানতে ফেনীর​ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসি) এস এম মিজানুর রহমান এর সাথে কথা বললে তিনি জানায় আমরা অভিযোগটি গ্রহণ করেছি এবং এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলগাজীতে সাংবাদিক পরিচয়ে হয়রানি ও অপপ্রচারের অভিযোগে মহি উদ্দিন মহি’র বিরুদ্ধে ফুলগাজী থানায় অভিযোগ

আপডেট সময় : ১১:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬