ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন সীমান্ত রক্ষার পাশাপাশি এবার আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে বিজিবি সদস্যরা সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১ গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে সদ্যপুস্করনীতে ইয়াবা ও চোলাইমদ সহ একজন গ্রেফতার চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনে বিএনপি বিজয়ী ৫টি, স্বতন্ত্র বিজয়ী ১টি

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে জয়লাভ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ হান্নান ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ২২০ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, ১ লক্ষ ২৫ হাজার ৫০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮৯ হাজার ৮২৩ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল ১ লক্ষ ৫০ হাজার ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হন, তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৬৩৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মো. আতাউল্লাহ পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপি প্রার্থী ও সাবেক সচিব মুশফিকুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৩৯ হাজার ৮৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আতাউর রহমান সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে প্রার্থী এম এ মান্নান ৮৫ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪ হাজার ৭০৮ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি মাথাল প্রতীকে ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৩৯ হাজার ৯৭৬ ভোট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনে বিএনপি বিজয়ী ৫টি, স্বতন্ত্র বিজয়ী ১টি

আপডেট সময় : ১১:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬