ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত
- আপডেট সময় : ১২:৩৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, ১৯৭১ সালে এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে, বিজয় দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল ভোরে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত এবং উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।
১৬ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন আবাসিক হলে মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষককেন্দ্র ও স্মৃতি চিরন্তনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়।
বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হল এবং আবাসিক এলাকার মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।





























