ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলগাঁওয়ে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী ভোলায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারাতে বসেছেন যুবক মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত কুড়িগ্রামে আবাসিক হোটেলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, হোটের মালিক গ্রেফতার কেল্লাপোষী মেলা শেষ, কিন্তু প্রশ্ন আরও বড় হয়ে ফিরে এসেছ কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক

সনমান্দীর মামুরদীতে পরকীয়া ঘটনায় সালিশে অর্থ লেনদেনের অভিযোগ, এলাকাবাসীর বিচারের দাবি

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

সনমান্দীর মামুরদীতে পরকীয়া ঘটনায় সালিশে অর্থ লেনদেনের অভিযোগ, এলাকাবাসীর বিচারের দাবি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মামুরদী গ্রামে এক পরকীয়া ঘটনার জেরে সালিশের নামে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুরদী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মহাসিন ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী সিনথিয়া এক সন্তানসহ নিজ গ্রামের বাড়িতে বসবাস করছিলেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে তিনি একই ইউনিয়নের চকবাজার দক্ষিণপাড়ার এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, সিনথিয়া আগেও একাধিকবার পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন।

গত শুক্রবার রাতে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় হাতে-নাতে ধরে ফেললে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রভাবশালী ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের নেতৃত্বে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, সালিশের নামে ওই যুবকের কাছ থেকে এক লাখ টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।

এই সালিশে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় পার্টির মেম্বার ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত সাইফুল মেম্বার, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির নেতা আবুল হোসেন, ও স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি মাহমুদউল্লাহ।

এ বিষয়ে কথা বলতে চাইলে সাইফুল মেম্বার সাংবাদিকদের বলেন, আমাদের গ্রামে এটা রেওয়াজ। এমন ঘটনায় ধরা পড়লে তাকে টাকা দিতে হয়। তবে এলাকাবাসী প্রশ্ন তুলেছেন— কিছুদিন আগে একই ধরনের ঘটনায় অভিযুক্ত একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং অর্থ না নেওয়ার কারণ কী? তারা দাবি করেছেন, অভিযুক্তের সন্তান পুলিশ হওয়ায় সাইফুল মেম্বার ভয়ে কোনো অর্থ নেননি।

ঘটনায় মহাসিন তার স্ত্রী সিনথিয়াকে তালাক দিয়েছেন বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, সালিশের নামে অর্থ আদায় একটি সামাজিক অপরাধ এবং এর মাধ্যমে গ্রাম্য বিচার ব্যবস্থার অপব্যবহার হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সনমান্দীর মামুরদীতে পরকীয়া ঘটনায় সালিশে অর্থ লেনদেনের অভিযোগ, এলাকাবাসীর বিচারের দাবি

আপডেট সময় : ০৮:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫