৫ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৭:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

আরমান হোসেন রাজু
রামগতি উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ শে সেপ্টেম্বর বাদ আসর রামগতি উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ৫ দফা দাবি বাস্তবায়ন সময়ের দাবি।
*দাবিসমূহ হলো:*
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
২. আগামীর জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম।সেক্রেটারি মাওলানা আলী মুর্তজা।উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট শাহাদাৎ হোসেন।পৌরসভা আমির মাওলানা আবুল খায়ের ও অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, জনগণের দাবি আদায়ে জামায়াতে ইসলামী রাজপথে আছে এবং থাকবে। শান্তিপূর্ণ ও শৃঙ্খল ভাবে উক্ত কর্মসূচি শেষ হয়।



















