ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীকে সিটি করপোরেশন করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ফিলিপাইনে অক্টোপাসের কবলে জেলে, প্রাণ বাঁচাতে চলল লড়াই ব্যাটারি রিকশা ও ই-বাইকের চার্জে বিদ্যুতের বিপুল চাহিদা: জ্বালানিমন্ত্রী মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, দুষলেন জ্বালানিমন্ত্রী লোডশেডিং ও গ্যাস সংকট: আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই বিদ্যুৎমন্ত্রীর ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা বিএনপির নতুন মহাসচিব হিসেবে আলোচনায় চার নেতার নাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, মধ্যরাতে বিদ্যুৎহীনতায় ভুগছে নগরবাসী প্রচলিত আশ্বাসে নয়, কাজে বিশ্বাসী চুয়েট ভিসি চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৪ যাত্রী নিহত, আহত ৫

মনোহরদীতে জুয়ার সরঞ্জামাদি-সহ ৪ জন গ্রেফতার

নরসিংদী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

মনোহরদীতে জুয়ার সরঞ্জামাদি-সহ ৪ জন গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার সময় সরঞ্জামাদি-সহ হাতে-নাতে ৪ জনকে আটক করেছে মনোহরদী থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চালাকচর ইউনিয়নের মধ্য চালাকচর হাশেমের বাড়ির পাশে কয়েকজন যুবক জুয়া খেলায় মত্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রায়হান সরকার, মনোহরদী থানার অফিসার ইনচার্জ দুলাল আকন্দ ও উপ-পুলিশ পরিদর্শকের দিকনির্দেশনায় এসআই শাহিনূর ইসলাম, এসআই শহীদুর রহমান ও এসআই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— পশ্চিম চালাকচরের রাজনের ছেলে সুমন (৩৫), মধ্য চালাকচরের মৃত কলিম উদ্দীনের ছেলে আবুল হাশেম (৪১), পশ্চিম চালাকচরের মৃত আমির উদ্দীনের ছেলে জসিম (৫০) এবং পশ্চিম চালাকচরের আবু বকর ছিদ্দিকের ছেলে বাচ্চু মিয়া (৩০)। এ সময় জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই শাহিনূর ইসলাম বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি। সমাজকে জুয়া ও নেশামুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে জুয়ার সরঞ্জামাদি-সহ ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫