ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

জামালপুরে সদর নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান জামালপুর।
  • আপডেট সময় : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

জামালপুরে সদর নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাকিব হাসান জামালপুর।

জামালপুর সদর উপজেলার নরুন্দিঘোড়াধাপ ইউনিয়নের বন্দরৌহা মতি মেম্বার মোড় হইতে দখলপুর (আটাপাড়া) ভায়া লক্ষ্মীপুর পর্যন্ত ঘনবসতি মানুষের সর্বসাধারণের চলাচলের রাস্তার বেহাল অবস্থা দ্রুত সংস্কারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে নরুন্দিঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনঘোড়াধাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক গ্রাম সরকার আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, আটাপাড়া জামে মসজিদের পেশ ইমাম আবু সাঈদ, সাজেদা বেগম,মো.শাহ আলী, মো.শামীম মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর ধরে। এ এলাকার জনগণ ৫৪ বছর ধরে অবহেলিত। দুটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এমনিতেই ২.৫ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি কাঁচা, একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই। আমাদের ছেলেমেয়েরা রাস্তার বেহাল অবস্থা কারণে ঠিকমতো স্কুল-কলেজে যেতে চায় না। এলাকায় যদি কোনো লোকজন অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নেওয়া দুষ্কর হয়ে পড়ে।তারা আরও বলেন, এই বাস্তাটির আইডি নম্বর ৩৩৯৩৬৫৩০৪১। রাস্তার বেহাল দশার কারণে দ্রুত সময়ের মধ্যে একজন প্রসূতিকে হাসপাতালে নিতে না পেয়ে তার মৃত্যু হয়েছে। আমাদের এলাকার রাস্তাটির অবস্থা খারাপ দেখে এই এলাকায় কেউ বিয়ে করতে আসে না এবং আমাদের ছেলেমেয়েদেরকে বিয়ে দিতেও পারি না।
রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য জেলা প্রশাসকসহ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে এলাকাবাসী।
মানববন্ধননরুন্দি ইউনিয়ন ও ঘোড়াধাপ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে সদর নরুন্দি ও ঘোড়াধাপ ইউনিয়নের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫