ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগাছায় হাতপাখা তৈরি করে দারিদ্র্যকে জয় তাজহাটে ডিবির অভিযানে গাঁজা সেবনকারী ২ জন গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ

৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক-পেশাজীবীদের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার রংপুর 
  • আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে

৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক-পেশাজীবীদের স্মারকলিপি প্রদান

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর 

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (২৫ আগস্ট ) সোমবার
রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আফজালুল হক ও সদস্য সচিব আবু তাহের মো:খায়রুল বাশারের নেতৃত্বে ১টি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন
আইডিইবি কেন্দ্রীয় কমিটির রংপুর অঞ্চলের যূগ্ম আহবায়ক মো: আব্দুস সাত্তার শাহ, রংপুর আইডিইবির সাবেক সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি শফিউজ্জামান সরকার, উপদেষ্টা কামরুল হুদা, সাধারণ সম্পাদক খশরু সরকার ও যূগ্ম সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম রাজু, সাইফুর রহমান, সারোয়ার সাঈদি, রবিউল ইসলাম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দগণ।

স্মারকলিপিতে উত্থাপিত ৭ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের (সার্ভেয়িংসহ সকল টেকনোলজি) জন্য সংরক্ষণ রাখা।
উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০% এ উন্নীত করা।

যুগোপযোগী করতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন।
পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিগুলোতে ১:১২ অনুপাতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ।
প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন করে গবেষণা ও মানোন্নয়ন নিশ্চিতকরণ।
মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ করা।
আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে জনবল কাঠামো প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি।
সংগ্রাম পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, সরকারের গঠনমূলক উদ্যোগের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক-পেশাজীবীদের স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫