ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটবীজ উৎপাদনে উৎসাহ বাড়ছে কৃষকদের রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী, সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ধর্মের কারণে মানুষের মধ্যে যেন প্রতিবন্ধকতা না হয়: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় অনুপস্থিত জামায়াত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী দায়িত্বের সীমালঙ্ঘনে কঠোর প্রধানমন্ত্রী, পদ ছাড়লেন দুই নেতা রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের উপহার দিলেন প্রধানমন্ত্রী মামলা করে দেন, নিজেই জেলে যাবো: নাহিদকে চ্যালেঞ্জ ইশরাকের

জামালপুরে কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের ৮৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে

মোঃরাকিব হাসান জামালপুর।
  • আপডেট সময় : ০২:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

জামালপুরে কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের ৮৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃরাকিব হাসান জামালপুর।

নানা আয়োজনে জামালপুরে কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের ৮৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন।
ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সভাপতি কবি আলী জহির খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অধ্যাপক মাসুম আলম খান, উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, মুক্তি সংগ্রাম যাদুঘরের ট্রাস্টি উৎপল কান্তি ধর, চলচ্চিত্র নির্মাতা দিলদার হোসেন, নাট্যজন আলী আকবর ফকির, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শৈশব থেকেই শিল্প সাহিত্যের প্রতি ভীষণ ঝোক ছিল নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের। তিনি একাধারে অভিনেতা, নির্মাতা ও লেখক ছিলেন। সারেং বউ, সখী তুমি কার, এখনই সময়, দুই জীবন, বিহঙ্গ তার উল্লখযোগ্য চলচ্চিত্র। বাংলাদেশ টেলিভিশনে তিনিই প্রথম ধারাবাহিক নাটক পরিচালনা করেন। সংশপ্তক, আমি তুমি সে, পাথর সময়, জোয়ার-ভাটা, উত্তরাধিকার নাটক অন্যতম। গুণী এই ব্যাক্তি জীবদ্দশায় বাংলা একাডেমী পুরষ্কার, একুশে পদক, জাতীয় টেলিভিশন পুরষ্কার, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন। বক্তারা ভবিষ্যতে বইমেলা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীসহ আবদুল্লাহ আল-মামুনকে নিয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আহবান জানান। আলোচনা সভা শেষে আবদুল্লাহ আল-মামুনের জীবন ও কর্মের উপর রচনা ও বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এরপর ধ্রুবতারা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়াও নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল জেলা পরিষদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের ৮৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে

আপডেট সময় : ০২:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫