ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে পর্যটক উদ্ধার।

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে পর্যটক উদ্ধার।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

গত ২৬/১/২৩ ইং তারিখ দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ০৮ (আট)টি ট্যুরিষ্ট দলে সর্বমোট ৬১ জন পর্যটক বান্দরবানের আলীকদম থানা এলাকায় মারাইংতং এ রাত্রী যাপনের উদ্দেশ্যে স্থানীয় গাইড ইয়াছিন এর সাথে যোগাযোগ করে এবং আলীকদম এর মারাইংতং পাহাড়ে রাত্রী যাপনের জন্য উপস্থিত হয়। আলীকদম উপজেলা প্রশাসন পূর্ব থেকে মারাইংতং পাহাড়ে বিকাল ৫.০০ ঘটিকার পর থেকে অবস্থান নিষিদ্ধ ঘোষণা করলেও স্থানীয় গাইড ইয়াছিন উক্ত বিষয়টি পর্যটকদের কাছে গোপন করে মারাইংতং পাহাড়ে রাতে ক্যাম্পেইনের জন্য চুক্তি করে পর্যটকদের কাছে থেকে অগ্রিম টাকা নেয়। পরবর্তীতে পর্যটকরা মারাইংতং আসলে স্থানীয় গাইড ইয়াছিন ও তার সহযোগীরা পর্যটকদেরকে মারাইংতং এর চেয়ে সুন্দর ভিউ এবং উঁচু পাহাড়ের ক্যামপেইনের আশ্বাস দিয়ে লামা থানার মিরিঞ্জা এলাকায় নিয় আসেন। ইয়াছিন মিরিঞ্জা পাহাড়ে ক্যাম্পেইনের নামে গহিন জঙ্গলের ভিতর দিয়ে ঝুঁকিপূর্ণ পাহাড়ে নিয়ে যায় এবং পর্যটকদের মিরিঞ্জায় তাবুতে থাকার ব্যবস্থা করে। নূন্যতম সুযোগ সুবিধা না থাকায় পর্যটকরা সেখানে নিরাপত্তার অভাব বোধ করে।

এই বিষয়ে গাইড ইয়াছিন এর কাছে নিরাপত্তার বিষয়ে জিজ্ঞাসা করিলে ইয়াছিন ও তার সহযোগীরা পর্যটকদের সাথে খারাপ আচরণ করতে থাকে। এতে পর্যটকদের অনেকেই ভয় পেয়ে যায়। ক্যান্টনমেন্ট ইংলিশ কলেজের ইন্টারমিডিয়েট এর ছাত্র পর্যটক আইমান মাসনুন হুদা তার আত্মীয়-স্বজনদেরকে জানাইলে আইমান হুদার আত্মীয় বিষয়টি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, অফিসার ইনচার্জ, লামা থানাকে অবহিত করে এবং পর্যটকদেরকে উদ্ধার করার জন্য অফিসার ইনচার্জকে অনুরোধ করে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৬/০১/২০২৩ইং তারিখ রাত ০২.১০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে লামা থানার পুলিশের কয়েকটি অভিযানিক টিম দূর্ঘম মিরিঞ্জার গহিন জঙ্গল গিয়ে দেখেন যে, পর্যটকরা যেখানে রাত্রী যাপনের জন্য ক্যাম্পেইন করেছেন সেখানে প্রায় সময় বন্য হাতি চলাচল করে ও নিরাপত্তা ঝুঁকি আছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদেট উদ্ধার করে গভীর রাতে ০৪ খোলা ট্রাক ব্যবস্থা করে লামা থানায় নিয়ে আসেন। অফিসার ইনচার্জের তত্বাবধনে সকল পর্যটকদের জন্য খাবার পানি ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয় এবং পর্যটকদের নিরাপদ রাত্রী যাপনের জন্য থানা কম্পাউন্ডের সামনে তাবু টানিয়ে থাকার ব্যবস্থা করা হয়। পর্যটকদের মধ্যে একজন অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে দ্রুত পুলিশের সহায়তায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। অফিসার ইনচার্জ সকল পর্যটকদের থানায় অবস্থানকালে সার্বক্ষনিক খোঁজ-খবর নেন। গাইড ইয়াছিন এর দ্বারা হেনস্থার স্বীকার হওয়া ৬০ জন পর্যটকদের জন্য অফিসার ইনচার্জের পক্ষ থেকে পরের দিন সকালে গরম খিচুড়ি ডিমের ব্যবস্থা করা হয়। ঢাকা-চট্টগ্রাম ও অন্যান্য স্থান থেকে আগত পর্যটকদের অধিকাংই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। উল্লেখ্য যে, ঢাকা কলেজ, চুয়েট, ক্যান্টমেন্ট ইংলিশ কলেজ চট্টগ্রাম, বেপজা কলেজ, চট্টগ্রাম এর শিক্ষার্থীগন লামা থানা পুলিশের পর্যটক বান্দব সুন্দর আচরনের জন্য বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, গাইড ইয়াছিন এর কাছ থেকে পর্যটকদের দেওয়া অগ্রীম টাকা উদ্ধার করে পর্যটদেরকে ফেরৎ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় ক্যাম্পেইন এর আয়োজন করার ক্ষেত্রে পূর্বে থেকে নিরাপত্তার বিষয় ভাবার অনুরোধঃ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে পর্যটক উদ্ধার।

আপডেট সময় : ১১:৩৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩