ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল দ্বিতীয়বার খারিজ করল সুপ্রিম কোর্ট চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করল আবহাওয়া অধিদপ্তর ইরানের সঙ্গে উত্তেজনায় ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন ডেঙ্গু ও হামের দ্বিমুখী আক্রমণে পঙ্গু বাংলাদেশের স্বাস্থ্যসেবা বেগমগঞ্জে গায়ে হলুদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত ৫ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮

ঢাকা ধানমন্ডি ৩২ নং বাড়ির আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট

ফখরুল আলম সাজু, ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

ঢাকা ধানমন্ডি ৩২ নং বাড়ির আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু, ক্রাইম রিপোর্টার ঢাকা:
ধানমন্ডি৩২ নং বাড়ির ভেঙে ফেলার আলামত সংগ্রহ করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসেছে।

১০ ফেব্রুয়ারী সোমবার সকাল ৮টায় এই টিম উপস্থিত হয়।

সিআইডির টিমকে সহায়তা করতে ধানমন্ডির থানার একটি টিম সেখানে মোতায়েন করা হয়েছে।

সিআইডির ক্রাইম সিন টিম সেখান থেকে আলামত সংগ্রহ করার জন্য সরঞ্জামাদিও সঙ্গে নিয়ে এসেছে।

গত ৫ ফেব্রুয়ারি পলাতক আওয়ামিলীগের সভানেএী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নং শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।

ধানমন্ডি ৩২ নং বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা, সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে ২ তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে। তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা।

সেটি সম্পর্কে বিস্তারিত জানতে ধানমন্ডি ৩২ নং বাড়ীর বেজমেন্টে রোববার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর ১টার দিকে।

এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছালো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা ধানমন্ডি ৩২ নং বাড়ির আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট

আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫