ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সমাজকল্যাণমন্ত্রীকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সমাজকল্যাণমন্ত্রীকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নুরুজ্জামানকে আজ (৪ ফেব্রুয়ারি ) মঙ্গলবার বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হয়।

আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এ সময় আসামিপক্ষের আইনজীবী সায়েদ কামাল ইবনে খতিব জামিন আবেদন করলে বিচারক দেবী রানী রায় তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করেনি পুলিশ।

এর আগে, গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় নুরুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড পোস্ট অফিস এলাকা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। এদিকে, লালমনিরহাট জেলায় ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে ৮ টি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এসব মামলা বর্তমানে চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সমাজকল্যাণমন্ত্রীকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে

আপডেট সময় : ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫