ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

প্রতিবন্ধী ভিক্ষুক পূনর্বাসন করতে দোকান উদ্বোধন করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার রংপুরঃ
  • আপডেট সময় : ০৮:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী ভিক্ষুক পূনর্বাসন করতে দোকান উদ্বোধন করলেন ইউএনও

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুরঃ
কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী শাবলু(৪৩) নামের এক ভিক্ষুককে পূণর্বাসন করতে আজ (৪ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকাল ৩টায় রকমারী দোকান উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।

রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে এককালীন ৪০হাজার টাকার বিভিন্ন রকমের মালমাল দিয়ে দোকান সাজিয়ে তাকে পূর্ণবাসন করা হয়। শাবলু উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের মোকছেদ আলীর ছেলে। পঙ্গু শাবলু মিয়া (৪৩)
৫ বছর আগে ছাগল কেটে মাংস বিক্রি করতো। হঠাৎ করে সে প্যারালাইসিস রোগে আক্রান্ত হলে হাত পা অকোজো হয়ে পড়ে।
তার ২ জন মেয়ে ১ জন বামন (বেটে) ছেলে। সম্পূর্ণ সংসারের ঘানি টানতে বাধ্য হয়ে অন্যের দানের পঙ্গু রিকসায় ভরকরে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে। শাবলুর করুন কাহিনী স্থানীয় একটি পত্রিকায় প্রকাশ হলে রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিপ্তরের নজরে আসে। পরে তাকে ভিক্ষা নামক খারাপ পেশা থেকে সরিয়ে নিয়ে আসতে তার বাড়িতেই নানা ধরনের পসরা সাজিয়ে রকমারী দোকান চালু করে দেন রাজারহাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তর।

আজ বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান পঙ্গু শাবলু মিয়ার দোকানটির উদ্বোধন করেন। এসময় শাবলুর স্ত্রী মোছাঃ রহিমা বেগম(৩২) আবেগাপ্লুত হয়ে জানান, আল্লাহ্ রহমতে সমাজ সেবা থেকে আজ দোকান পেলাম। এখন থেকে আমার স্বামী আর ভিক্ষা করতে বের হবে না। দোকানে বসে খরচ(মালামাল) বিক্রি করবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সহকারী কর্মকর্তা মোছাঃ ববিতা খাতুন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক ও পাক্ষিক আলোকিত রাজারহাট এর সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ফ্লিড সুপারভাইজার মনসের আলী, কারিগরি প্রশিক্ষক আঃ হাকিম, নজরুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিবন্ধী ভিক্ষুক পূনর্বাসন করতে দোকান উদ্বোধন করলেন ইউএনও

আপডেট সময় : ০৮:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫