ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭ গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মালেশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ​কিশোরগঞ্জ জেল কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন ১ গুচ্ছ নির্দেশনা গাইবান্ধায় শিবির নেতা হত্যা, অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর

আজ আসছে স্থানীয়দের ট্রেন প্রবাল ও সৈকত এক্সপ্রেস

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

আজ আসছে স্থানীয়দের ট্রেন প্রবাল ও সৈকত এক্সপ্রেস

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রবাল ও সৈকত এক্সপ্রেস দুটি নতুন ট্রেন আসছে। আজ থেকে নতুন সংযুক্ত হচ্ছে এ দুটি ট্রেন।

রেলওয়ের (পূর্বাঞ্চল) অ্যাডিশনাল চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আক্তার হোসেনের সই করা চিঠিতে বলা হয়, এ রুটে নতুন ট্রেন সৈকত ও প্রবাল এক্সপ্রেসে ৭৪৩টি করে আসন থাকবে।

সৈকত এক্সপ্রেস সকাল সোয়া ৬টায় বন্দরনগরী থেকে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে এবং প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ১০ মিনিটে ছেড়ে পর্যটন নগরীতে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

আবার, প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সৈকত এক্সপ্রেস কক্সবাজার স্টেশন থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে বন্দরনগরীতে পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

সৈকত এক্সপ্রেস ৮টি স্টেশনে বিরতি দেবে। সেগুলো হলো ষোলশহর, জানালিহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু।

তবে, প্রবাল এক্সপ্রেস ১০টি স্টেশনে বিরতি দেবে। এগুলো হলো ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু।

প্রতি সোমবার এই ট্রেন দুটি বন্ধ থাকবে।

কক্সবাজার স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ‘এগুলি আন্তঃনগর এবং প্রথম শ্রেণীর ট্রেন। আমরা আশা করি নতুন সেবায় পর্যটক ও এ রুটের যাত্রীরা উপকৃত হবেন।’

বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি বিশেষ ট্রেন নিয়মিত চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ আসছে স্থানীয়দের ট্রেন প্রবাল ও সৈকত এক্সপ্রেস

আপডেট সময় : ০৪:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫