ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি সৌদি বিমানবন্দরে ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী তরুণদের বিক্ষোভে মোদির ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে, বাড়ছে রাজনৈতিক আলোচনা টিআইবি: ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার দিল্লিতে জাতীয় পতাকা মিছিলের আগে অভিজিৎ ও নেহা আটক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: ধর্ম যার যার, রাষ্ট্র সবার গোয়ালঘর নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাইবান্ধায় চাঞ্চল্য ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও নেহা বোরা আটক ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর
সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের প্রাইভেটকার পোড়ানো ও চাঁদাবাজি মামলায় সিঙ্গাশোলপুর ইউপির সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ (৩৭) এবং তার সহযোগী আব্দুর রাজ্জাকের (৩৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
জানান, সোমবার (১০ জুন) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী আদালতে আসামীদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড চাইলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভুক্তভোগীরা জানান, গত ২১ মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে গত ২ জুন রাত ১২টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা গ্রামে নিউটন গাজীর (৩৮) প্রাইভেটকার পুড়িয়ে দেয় সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের নেতৃত্বে সংঘবদ্ধ লোকজন। গাড়ির পোড়ানোর পাশাপাশি নিউটনের ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ প্রায় এক ভরি স্বর্ণালংকার এবং প্রায় এক লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নিউটন গাজীর পরিবারের লোকজনদের মারপিট করে আহত করা হয়েছে।
পরে এ ঘটনায় উজ্জ্বল শেখকে প্রধান আসামি করে গত ৩ জুন সদর থানায় ১৫ জনের নামে মামলা দায়ের করেন নিউটন গাজী। এছাড়া অজ্ঞাত আসামি রয়েছে। মামলার পরদিন উজ্জ্বল শেখ ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪