ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মসজিদে ভিতরে ঢুকে মুসল্লিকে হত্যা আনোয়ারায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার ১ তরুণী চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের ধরে, পরিবারের দাবি নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত  সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন কুমিল্লায় ধান কাটতে এসে শ্রমিক, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা স্ত্রীকে চাকুরি করতে না দেওয়া ডিভোর্সের জের ধরে শশুর বাড়ির সবার বিরুদ্ধে নির্যাতনের মামলা পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

ভোটারদের উৎসাহ দিচ্ছে জাতীয় পার্টি, লাঙ্গলের ব্যাপক গণসংযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:১৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে

ভোটারদের উৎসাহ দিচ্ছে জাতীয় পার্টি, লাঙ্গলের ব্যাপক গণসংযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিত করার জন্য গ্রামে গ্রামে ছুটছে জাতীয় পার্টির (জিএম কাদের) নেতাকর্মী ও সমর্থকেরা। লাঙ্গল প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের উৎসাহ দিচ্ছে তারা।

সুত্রমতে, নন্দীগ্রাম-কাহালু নির্বাচনী এলাকা বিএনপি ও জামায়াত ঘেঁষা হিসেবে পরিচিত। এই আসনের বিএনপির এমপি মোশারফ হোসেন পদত্যাগ করায় উপনির্বাচন হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুকের পক্ষে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকার গ্রামে-মহল্যায় ব্যাপক গণসংযোগ করছেন।

নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়ার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বুড়ইল ইউনিয়নের বিভিন্ন বাজারে এবং পৌরসভার মাঝগ্রাম, ঢাকইর ও নামুইটসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করে। প্রচারণায় অংশ নেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদ, জাপানেতা এনামুল হক, মোখলেছুর রহমান প্রমুখ।

পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়া বলেন, উপনির্বাচনও গুরুত্বপূর্ণ। অভিভাবক শূন্য নির্বাচনী এলাকার উন্নয়ন থমকে গেছে। এ নির্বাচন সরকার পরিবর্তন আনবে না, তবে দুই উপজেলার থমকে যাওয়া উন্নয়ন কাজের গতি ফেরাবে। নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন, লাঙ্গল মার্কায় আস্থা রাখুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোটারদের উৎসাহ দিচ্ছে জাতীয় পার্টি, লাঙ্গলের ব্যাপক গণসংযোগ

আপডেট সময় : ১১:১৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩