ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ স্পোর্টসফেস্টের বিস্তারিত ঘোষণা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় লাফ ফ্রান্সে ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভ, শনিবার গ্রেপ্তার ১৩৫ স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব উঠেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা, ঘনীভূত হচ্ছে লঘুচাপ ঢাকার ভাটারা থেকে ১৯ পরোয়ানাভুক্ত পলাতক আসামি মিজানুর গ্রেপ্তার ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের চরফ্যাশন-ঢাকা নৌপথে রোটেশন প্রথায় জিম্মি সাধারণ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে নতুন আইনের পথে পুলিশ, জানালেন আইজিপি

এআই দিয়ে বিধান সৌধ উড়িয়ে দেয়ার ভিডিও বানানো যুবক গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কর্ণাটকের সচিবালয় ভবন 'বিধান সৌধ' বোমা মেরে উড়িয়ে দেয়ার ভিডিও তৈরির অভিযোগে হযরত আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। বিহারের বাসিন্দা ২৫ বছর বয়সী এই যুবক গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে দিনমজুর পাইপফিটার হিসেবে কাজ করছিলেন।

গত ২০শে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক ব্যক্তি বন্দুকের ট্রিগার টানার মতো অঙ্গভঙ্গি করছেন এবং এর পরপরই একটি বিস্ফোরণে বিধান সৌধ ভবনটি ধ্বংস হয়ে যাচ্ছে। ভিডিওটি ইনস্টাগ্রামে 'ঔহী শরহম ঐম' নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল এবং এর ক্যাপশনে দাবি করা হয়েছিল যে ভবনটি উড়িয়ে দেয়া হয়েছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং নেটিজেনরা বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। পরবর্তীতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, বাস্তবে সেখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি এবং ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, বিধান সৌধের মতো একটি অত্যন্ত সুরক্ষিত সরকারি ভবন, যেখানে কর্ণাটক বিধানসভা অবস্থিত, তা নিয়ে এমন বানোয়াট ভিডিও তৈরি ও প্রচার জনমনে আতঙ্ক ছড়াতে পারে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে বিভ্রান্তিকর ও হুমকিমূলক ভিডিও তৈরিতে এআই-এর অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

এআই দিয়ে বিধান সৌধ উড়িয়ে দেয়ার ভিডিও বানানো যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬