ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ ও অবরোধ, পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী এআই দিয়ে বিধান সৌধ উড়িয়ে দেয়ার ভিডিও বানানো যুবক গ্রেপ্তার আসামে ১১০০ বাড়ি ও ১০ মসজিদ উচ্ছেদের ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী গোয়েন্দা তথ্যের বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা চায় নেজামে ইসলাম পার্টি আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না স্পিকার হাফিজ তাইওয়ানকে চাপে রাখতে চীনের ‘গ্রে জোন’ কৌশল চলতি বছরের প্রথম ছয় মাসে সৌদিতে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর চোয়ালের অস্ত্রোপচারের চার দিন পরেই জিমে ফিরেছেন দিবু মার্তিনেস

গোয়েন্দা তথ্যের বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা চায় নেজামে ইসলাম পার্টি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের একটি অংশ মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে’—এমন বক্তব্যের প্রেক্ষিতে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এই আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা মুসা বিন ইযহার উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের কাছে থাকা গোয়েন্দা তথ্যের বিষয়টি সামনে এনেছেন এবং দেশের বাইরে থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে অর্থ সরবরাহের অভিযোগ করেছেন। যেহেতু বিষয়টি সরাসরি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, তাই সরকারের কাছে থাকা তথ্য ও এ বিষয়ে সরকারের করণীয় সম্পর্কে জনগণকে বিস্তারিত জানানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন গুরুতর অভিযোগ আসার পর জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রশ্নের উদয় হয়। কোন ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ, সরকারের হাতে কী ধরণের তথ্য রয়েছে এবং এর প্রেক্ষিতে সরকার কী আইনি পদক্ষেপ গ্রহণ করেছে—তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার প্রত্যাশা করেন তিনি।

নেজামে ইসলাম পার্টির মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় যাচাই করা উচিত। তবে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সমীচীন নয়। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের পুনর্বাসন কিংবা গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর যৌথ দায়িত্ব।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা মুসা বিন ইযহার বলেন, সরকারের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থেকে থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে কোনো তদন্ত চলমান থাকলে তার অগ্রগতি সম্পর্কেও জনগণকে অবহিত করা উচিত, যা সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গোয়েন্দা তথ্যের বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা চায় নেজামে ইসলাম পার্টি

আপডেট সময় : ০৪:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬