ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত এআই ব্যবহারে কি মানুষের স্মৃতিশক্তি কমছে, কী বলছেন বিশেষজ্ঞরা কটিয়াদীতে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার সিরিয়ার বিজয় প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণ করা হবে: এরদোয়ান পূজায় আগের চেয়ে বেশি সরকারি অনুদান পেয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা: খাদ্যমন্ত্রী কক্সবাজারের হিমছড়িতে ভেসে যাওয়া ৪ পর্যটকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ সৃষ্টি জগৎ ও বান্দার প্রতি মহান আল্লাহর সর্বব্যাপী রহমতের বার্তা সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হচ্ছেন: স্পিকার হাফিজ উদ্দিন ফ্রান্স ও ভারতের আন্দোলনে আন্তর্জাতিক যোগসূত্রের দাবি ফক্স নিউজের সৌদি আরবে মার্কিন দূতাবাস কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়ছে হুতি হামলার শঙ্কা খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় ২৭ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের হিমছড়িতে ভেসে যাওয়া ৪ পর্যটকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া চার পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সমুদ্রের পানিতে তলিয়ে গিয়ে নিবিড় নামে আরেক পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া চারজনের মধ্যে বুধবার বিকালে তিনজনের এবং বৃহস্পতিবার সকালে আরও একজনের লাশ পাওয়া যায়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের রামু থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক এবং হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু জানান, বুধবার বিকাল সাড় ৪টার দিকে পাঁচ পর্যটক ঢেউয়ের তোড়ে সমুদ্রের পানিতে ভেসে যান। পরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বুধবার বিকালে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ দুইজনের মধ্যে বৃহস্পতিবার সকালে একজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়।

প্রাণ হারানো চার পর্যটকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকার বাসিন্দা মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২) এবং চট্টগ্রামের বাসিন্দা হারুনুর রশিদ (২৫)। এছাড়া সাগরে তলিয়ে নিখোঁজ থাকা পর্যটক নিবিড়ও চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার বিবরণ দিয়ে হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি সুমনাথ বসু জানান, ঢাকা এবং চট্টগ্রাম থেকে আসা দুইটি পৃথক দলের পর্যটকরা সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে একসঙ্গে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে উত্তাল ঢেউয়ের তোড়ে পড়ে তাদের মধ্যে পাঁচজন ভেসে যান। খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্টদের সহায়তায় তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও দু’জন নিখোঁজ ছিলেন, যার মধ্যে থেকে বৃহস্পতিবার সকালে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর পর্যটককে উদ্ধারে কার্যক্রম চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের হিমছড়িতে ভেসে যাওয়া ৪ পর্যটকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

আপডেট সময় : ১২:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬