সংবাদ শিরোনাম :
খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় ২৭ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১১:১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় ২৭ বছর বয়সী মো. তুষার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার কাছে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তুষারের পিঠে একটি গুলি বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin



























