ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: সুলতান টুকু ফ্রান্সে কারফিউতে সহিংসতা কমলেও নতুন বিক্ষোভের আশঙ্কা সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি ঘোষণা অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকচক্র: দায় কার? প্যারিসে বিক্ষোভের সুযোগে চুরি হলো মেসির জার্সি ও আর্মব্যান্ড

সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ শুক্রবার ঢাকায় আসছে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছাবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়, আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস বাংলার ফ্লাইট নম্বর বিএস ৩৬২ যোগে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। ফ্লাইটটি ২৩ অক্টোবর শুক্রবার ঢাকা সময় সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর বিকাল ৩টা ১৫ মিনিটে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় মোঃ শাহেদ আহম্মেদ নিহত হন। তার পিতার নাম মোঃ রফিকুল ইসলাম এবং তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে।

নিহত শাহেদ আহম্মেদের কর্মস্থল সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানির পক্ষ থেকে তার বকেয়া বেতন-ভাতা এবং সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদ দূতাবাসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই অর্থ দ্রুত নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ শুক্রবার ঢাকায় আসছে

আপডেট সময় : ০৯:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬