ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে: মুফতি কাজী ইব্রাহিম সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান প্রেসিডেন্টের সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা স্পষ্ট: গোলাম পরওয়ার যশোরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ আফগান পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ পূজামণ্ডপে পুলিশের পোশাক পরে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহার বিজয়া দশমীতে ব্রাহ্মণবাড়িয়ায় সিঁদুর খেলায় মেতে উঠলেন হিন্দু নারীরা

২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ১০ মার্চ ঈদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে জানা গেছে, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) শুরু হতে পারে। সে অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে ১০ মার্চ (বুধবার)। একাধিক গবেষণা সংস্থার সম্ভাব্য হিসাবের বরাতে সম্প্রতি গালফ নিউজ এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হিজরি বর্ষপঞ্জি মূলত চাঁদের আবর্তনের ওপর নির্ভরশীল। এই কারণে ইংরেজি ক্যালেন্ডারে প্রতিবছর রমজান মাসের সূচনার তারিখ প্রায় ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে। ফলে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে পবিত্র রমজান মাস প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।

হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ওই সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসলমানরা এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রোজা পালন।

সাধারণত হিজরি মাসের হিসাব অনুযায়ী রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। রমজানের সমাপ্তি ও শাওয়াল মাসের সূচনার ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টিই চূড়ান্ত বলে গণ্য হয়। বর্তমান পূর্বাভাস মিলে গেলে ২০২৭ সালের ১০ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এসব হিসাব সম্ভাব্য পূর্বাভাস মাত্র; বাংলাদেশে রোজা শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ১০ মার্চ ঈদ

আপডেট সময় : ০৫:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬