ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি কামারুল তিথির বিশেষ বিন্যাসে দুই দিনে পালিত হচ্ছে মহাসপ্তমী উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ যশোরের নাহিদুর ও তার পরিবার বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ৩৬৩০ আনসার-ভিডিপি সদস্য ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪৯০ জন গ্রেপ্তার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে সরকার এআইয়ের যুগে তরুণদের কর্মসংস্থান বাড়ানোর নতুন কৌশল ও দিকনির্দেশনা

সৌদির নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ক্রু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি রোববার এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে, এএইচ-৬ মডেলের এই গোয়েন্দা হেলিকপ্টারটি ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়।

জেনারেল আল-মালিকি আরও জানান, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন একটি এলাকায় পড়েছিল এবং এতে থাকা দুই ক্রু সদস্যই প্রাণ হারিয়েছেন।

এদিকে, এই ঘটনার একদিন আগে শনিবার ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ভিন্ন একটি দাবি করেছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তারা নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। তার দাবি অনুযায়ী, হেলিকপ্টারটি সীমান্ত বরাবর হুথিদের অবস্থানে ‘শত্রুতামূলক কার্যক্রম’ চালাচ্ছিল।

তবে, সৌদি জোট এবং হুথি বিদ্রোহীরা একই হেলিকপ্টার দুর্ঘটনার কথা বলছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে সৌদি জোট।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৌদির নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ক্রু

আপডেট সময় : ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬