ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি যুদ্ধ বন্ধে ইউক্রেনের অনীহাই বড় বাধা: ক্রেমলিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও কমিটি গঠন স্থগিত লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫ শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক

বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মাওলানা মামুনুল হক মন্তব্য করেছেন যে, বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে খেলাফত মজলিশের আয়োজনে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সংবিধান সংস্কার ও সংশোধনের মধ্যে পার্থক্য নিয়ে চলমান বিতর্কের উল্লেখ করে মামুনুল হক বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন আনা না গেলে ভবিষ্যতে যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই আরেকটি হাসিনায় পরিণত হবে। তিনি অভিযোগ করেন যে, বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে।

বিচার বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু বিএনপি তা করতে দিচ্ছে না। মামুনুল হক আরও বলেন, যারা কায়েমি স্বার্থবাদী, তারা কখনোই তরুণদের জেগে ওঠা নেতৃত্বকে মেনে নিতে পারে না।

খেলাফত মজলিশ লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা লোকমান হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন, শ্রমিক মজলিশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় জেলা নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

আপডেট সময় : ০৫:৪০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬