ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ইস্তাম্বুলের উত্তপ্ত গ্যালারিকে নিস্তব্ধ করে গ্যালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লীগের এই ম্যাচে হান্সি ফ্লিকের আক্রমণাত্মক কৌশলের সামনে তুর্কি চ্যাম্পিয়নরা ঘরের মাঠে দাঁড়াতেই পারেনি। বার্সার এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন লামিন ইয়ামাল, যিনি ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে নিজের দক্ষতা দেখিয়েছেন।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে মনোযোগ দিলেও খেলার ধারার বিপরীতে প্রথম বড় আক্রমণেই গোল খেয়ে বসে বার্সা। ২৮তম মিনিটে রাফায়েল লিয়াওর পাস থেকে আলেক্সি বাত্রাকভের শট জোয়াও কানসেলোর গায়ে লেগে জালে জড়ায়। এর আগে গর্ডনের পেনাল্টির আবেদন নাকচ হয়ে গিয়েছিল। ছয় মিনিট পর বারিশ আলপের ইলমাজ গ্যালাতাসারাইকে এগিয়ে দিয়েছেন ভেবে উল্লাস করলেও ভিএআর প্রযুক্তির সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।

সেই যাত্রায় রক্ষা পাওয়ার পর বার্সেলোনা ম্যাচে ফিরে আসে। বিরতির ঠিক দুই মিনিট আগে দানি ওলমোর সহায়তায় চমৎকার এক কার্লিং শটে দলকে সমতায় ফেরান কানসেলো। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন মিনিটের ব্যবধানে বার্সা আক্রমণের ঝড় তোলে। ৫০তম মিনিটে ইয়ামালের চমৎকার ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন ফেরমিন লোপেস। এর ঠিক তিন মিনিট পর আবারও ইয়ামালের ম্যাজিক দেখা যায়; স্বাগতিক ডিফেন্সকে বোকা বানিয়ে বাড়ানো পাসে নিখুঁত শটে বল জালে জড়িয়ে বার্সার জার্সিতে চ্যাম্পিয়নস লীগে নিজের প্রথম গোলটি করেন নতুন রিক্রুট অ্যান্থনি গর্ডন। ম্যাচের শেষ দিকে গর্ডনের বদলি হিসেবে নামা কারিম আদিয়েমিও গোল করে ব্যবধান বাড়ান।

এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লীগে হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার ২৮ ম্যাচে মোট গোল সংখ্যা দাঁড়ালো ৮৪টি, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ৩টি গোল। ১৯৯২-৯৩ মৌসুমে নতুন আঙ্গিকে চ্যাম্পিয়নস লীগ শুরুর পর অন্তত ২০টি ম্যাচে কোনো নির্দিষ্ট কোচের অধীনে এটি সর্বোচ্চ গোলের রেকর্ড। প্রথম দুই ম্যাচে বড় জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করা কাতালানরা আগামী ২০শে অক্টোবর প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইস্তাম্বুলে ইয়ামালের ম্যাজিকে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

আপডেট সময় : ০৪:১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬