ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলবাড়ি এলাকা থেকে আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলাল মিয়া ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে এবং এক সন্তানের জনক ছিলেন।

জানা গেছে, আলাল সপরিবারে ঢাকায় বসবাস করতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার দুপুরের পর তিনি ঢাকা থেকে একাই গ্রামের বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার সারা দিন পেরিয়ে সন্ধ্যা হলেও ঘরের দরজা না খোলায় তাঁর ফুফু তুহুরার (৬০) সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে তিনি জানালার কিছুটা অংশ ভেঙে দেখেন আলালের দেহ চালের সাথে ঝুলছে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন।

ঘটনার খবর পেয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং বকশীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা খশরু জানান, আলাল তীব্র আর্থিক সংকটে ছিলেন এবং ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফেরেন। নিজস্ব কোনো জমি না থাকায় তিনি অন্যের জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বাস করতেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৫৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬