ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড় নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা

চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন: সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের কাটরা মসজিদ সংলগ্ন মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সাত ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে। এর সঙ্গে একটি স্পেশাল রেসপন্স টিম ও একটি লাইটিং ইউনিট যুক্ত রয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, বিকেল ৫টা ৪ মিনিটে খবর পাওয়ার পর ৫টা ২২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ভবনটির ছয়তলায় থাকা কসমেটিকস ও ব্যাগসহ বিভিন্ন মালামাল ভর্তি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন ভবনের বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে। এই অগ্নিনির্বাপণ প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ জন কর্মী কাজ করছেন এবং তাদের স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করছেন। উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সব মিলিয়ে কয়েক শ মানুষ যুক্ত রয়েছেন।

অপারেশনাল সীমাবদ্ধতার কথা তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বিশেষ করে ভারী ও পানিবাহী গাড়ি ঘটনাস্থলে নেওয়া এবং বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। জীবন ঝুঁকির মুখে পড়লেও কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। এই ঘটনায় মার্কেটটির ছয়তলার সব মালামাল পুড়ে গেছে এবং আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন: সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

আপডেট সময় : ০৮:১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬