ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩ হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক গ্রেপ্তার রিয়াদে প্রাণঘাতী হামলার আগে সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন নীরব ছিল সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

সৌদি-হুথি সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান সতর্ক করেছে যে, সামরিক পন্থায় এই সংঘাতের কোনো সমাধান নেই এবং সংঘাত অব্যাহত থাকলে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংঘাতের বিস্তার নিয়ে আলোচনা করেন। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে, তবে মধ্যস্থতার বিষয়ে রিয়াদের অবস্থান বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

আব্বাস আরাঘচি টেলিগ্রামের একটি পোস্টে স্পষ্ট করেছেন যে, ইরান সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু করতে এবং রাজনৈতিক সমাধানে সহায়তা প্রদানের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, 'রাজনৈতিক সমাধানকে উপেক্ষা করে সামরিক পন্থার ওপর জোর দিলে পরিস্থিতি আরও জটিল হবে। এই অঞ্চলের সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই।'

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, তেহরান আলোচনার মাধ্যমে এই শত্রুতা অবসানে আগ্রহী। তিনি উল্লেখ করেন, 'আমরা দুটি মুসলিম দেশের মধ্যে শত্রুতা চলতে দিতে চাই না, বিশেষ করে যখন এই অঞ্চলটি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সৃষ্ট উত্তেজনার সম্মুখীন।' বাঘাই আরও বলেন, ইয়েমেনের জনগণের চাপ, নিষেধাজ্ঞা ও অবরোধমুক্ত থেকে মর্যাদার সাথে জীবনযাপন করার অধিকার রয়েছে।

উল্লেখ্য, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনার পর সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লে এবং সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে ইরান এই মধ্যস্থতার প্রস্তাব দিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সৌদি-হুথি সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

আপডেট সময় : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬