ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯ বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ উদ্ধার

আইজিপি পদক পেয়েছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

আইজিপি পদক পেয়েছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পিরোজপুর প্রতিনিধি :

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে এস আই মাসুদ কে এ ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি বিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স কমপ্লিট করেন। এরপর তিনি আউট সাইড ক্যাডেট হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি ২০১৯ সালে পিরোজপুর জেলা পুলিশে যোগদানের পর হতে পিরোজপুর জেলার বেশ কয়েকটি চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেন। পিরোজপুরের কঁচা নদী থেকে কালোবাজারির ৬ কোটি ৬০ লক্ষ টাকার কয়লা উদ্ধার সহ জেলা সদরের আইন শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখেন।

এস আই আব্দুল্লাহ আল মাসুদ চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার বারোদোনা গ্রামে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি আহাম্মদ কবির ও ইসমত আরা বেগম এর দ্বিতীয় সন্তান।

উল্লেখ্য, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য পেয়েছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইজিপি পদক পেয়েছেন পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মকর্তা এস আই মাসুদ

আপডেট সময় : ০৯:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪