ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

যুক্তরাষ্ট্রের ইরি শহরে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, তিনি নিজের গুলিতেই আত্মহত্যা করেছেন। বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ইরি নিউজ নাও’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইরি শহরের একটি সড়কে এক ব্যক্তিকে বন্দুক হাতে গুলি চালাতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। পরে ওই ব্যক্তি একটি বাড়িতে ঢুকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সড়কের ওপর দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বাড়িটি ঘিরে ফেললে সন্দেহভাজন ব্যক্তি ভেতরে অবস্থান নেন এবং তাকে বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে বাড়ির ভেতর থেকে আরও গুলির শব্দ শোনা যায়। পরবর্তীতে পুলিশ ভেতরে প্রবেশ করে কয়েকজনের মরদেহ উদ্ধার করে এবং সেখানে সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহও পাওয়া যায়। তার শরীরেও গুলির চিহ্ন ছিল, যা থেকে পুলিশের প্রাথমিক ধারণা, তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন।

শনিবার মেয়রের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের মৃত্যু হয়েছিল। পুলিশের সঙ্গে দীর্ঘস্থায়ী অচলাবস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিতে দেরি হওয়ার কারণে এই মৃত্যুগুলো ঘটেনি।

ইরি পুলিশের প্রধান রিক লোরা এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, প্রাণহানির এই ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি আরও জানান, তদন্ত চলমান থাকায় হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় নিয়ে পুলিশ এখন অনুমাননির্ভর কোনো মন্তব্য করবে না।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ইরি শহরে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮

আপডেট সময় : ১০:৩৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬