সংবাদ শিরোনাম :
শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক এক
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৩:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম এ এন এম আয়াস, যিনি রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিটি মুছে ফেলার বা নষ্ট করার চেষ্টা করছিলেন।
prothomalo-bangla/2026-10-10/x9t6bd31/ayas.jpeg
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo


























