সংবাদ শিরোনাম :
দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের শীর্ষ নেতারা
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৩:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লির সাউথ এভিনিউ এলাকার একটি বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করার সময় তাকে আটক করা হয়। তিনি মূলত বিক্ষোভকারীদের সমর্থনে সেখানে ধরনায় বসেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার দল তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন নেতাকেও পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার সময় ধারণ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভে দেখা যায়, আটক নেতাদের পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেও মমতা এবং তার সঙ্গী নেতারা সমস্বরে ‘উই আর নট অ্যালন…’ গানটি গাইছিলেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin




























