ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা

দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে তা সমাধানের লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে সংসদ সদস্যের একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ ভবনে এই কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য এই পরিদর্শন কক্ষের ব্যবস্থা করা হয়েছে যাতে জনপ্রতিনিধিরা জনগণের কাছাকাছি থেকে তাদের সমস্যাগুলো জানতে পারেন এবং সমাধানের উদ্যোগ নিতে পারেন। দেবীগঞ্জের সাধারণ মানুষ এখন থেকে সরাসরি এই কক্ষে এসে তাদের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা জানাতে পারবেন। প্রতিমন্ত্রী নিজে সরাসরি উপস্থিত না থাকলেও লিখিতভাবে সমস্যাগুলো জমা দেওয়ার সুযোগ থাকবে। এসব লিখিত অভিযোগ পর্যালোচনা করে সমাধানের জন্য এই পরিদর্শন কক্ষটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে নিজের এলাকার দুটি উপজেলায় অফিস সহায়ক নিয়োগের কথা উল্লেখ করেন ফরহাদ হোসেন আজাদ। তিনি জানান, সেখানে ২০২৪ সালের জুলাই আন্দোলনের দুই বীর যোদ্ধার পরিবারের সন্তানকে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬