ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক আমির খসরু দাদির মৃত্যুর আগের দিন রাজনৈতিক দুর্ভোগ নিয়ে কথা বলেছিলেন অভিজিৎ বেকার তরুণদের প্রতিবাদী মুখ হয়ে মোদি সরকারের মাথাব্যথার কারণ দীপকে দিল্লিতে সিজেপির বিক্ষোভ পণ্ড, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৮ হাজার সেগুনবাগিচায় গ্রাফিতি মোছার চেষ্টায় আটক আ ন ম আয়াস সিলেট বিভাগীয় ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সম্মেলন অনুষ্ঠিত সাত দিনে সংস্কার শেষে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র হস্তান্তর করলেন প্রতিমন্ত্রী দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড় ও কড়াকড়ি, আটক শীর্ষ রাজনৈতিক নেতারা প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকদের জন্য প্ল্যান মেডি ট্রিপের বিশেষ সুবিধা বিক্ষোভকারীদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঠেকাতে তৎপর পুলিশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী নয়াদিল্লি আজ শুক্রবার সকাল থেকেই এক দুর্গে পরিণত হয়েছে। আগামী শনিবার রাজপথে আয়োজিত হতে যাওয়া মুখ্য নির্বাচন কমিশনার ‘জ্ঞানেশ হটাও’ অভিযানের অংশ হিসেবে ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসন চরম তৎপরতা দেখাচ্ছে। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এই আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ধ্রুব রাঠি জানিয়েছেন, এটি গণতন্ত্র বাঁচানোর লড়াই এবং তিনি ১০ তারিখে দিল্লিতে উপস্থিত থাকবেন। তার সঙ্গে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজও এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।

বিক্ষোভকারীদের রুখতে দিল্লি পুলিশ ও প্রশাসন আগেভাগেই কঠোর অবস্থানে গিয়েছে। সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা অভিযোগ করেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে ১০ হাজারেরও বেশি সিজেপি কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। পুনে থেকে একদল ছাত্রকে বাসে করে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রয়টার্সের প্রতিবেদনেও বিভিন্ন স্থান থেকে তরুণদের আটকের বিষয়টি উঠে এসেছে। সিজেপির আহ্বায়ক অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন, সব বাধা সত্ত্বেও তারা যন্তর মন্তরে কর্মসূচি পালন করবেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, জেলে ঢোকানো বা গুলি করা হলেও তারা পিছু হটবেন না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মুখপাত্র দীপক বালিয়ান ও তাঁর ভাইকে রাজস্থান পুলিশ মারধর করে আটকে রেখেছে।

নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি পুলিশের ২০ হাজার সদস্যের পাশাপাশি ২৩ হাজার আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পাঁচ কোম্পানি সশস্ত্র নারী পুলিশ এবং জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় থেকে সিআরপিএফ জওয়ানদের আনা হয়েছে। আন্দোলনকারীদের আটকের জন্য দিল্লির বাওয়ানার রাজীব গান্ধী স্টেডিয়াম ও ছত্রসাল স্টেডিয়ামসহ ১০টি স্টেডিয়াম প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার ভোর ৪টা থেকে বেলা ২টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। নয়াদিল্লি, পুরোনো দিল্লি ও নিজামউদ্দিন স্টেশন থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বৃহস্পতিবারের বিধিনিষেধের কারণে প্রায় পাঁচ হাজার যাত্রী যাতায়াত করতে পারেননি। এছাড়া শুক্রবার রাত ৯টা থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মোট ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। লুটেন্স দিল্লির বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ থাকছে।

পুলিশ প্রতিটি হোটেল, ছাত্রাবাস ও পেয়িং গেস্ট হাউসে অভিযান চালিয়ে বাইরের তরুণদের থাকতে না দেওয়ার নির্দেশ দিয়েছে। পাহাড়গঞ্জের হোটেল মালিকদের নতুন বুকিং না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মদের দোকানগুলোও শুক্রবার ও শনিবার বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে ইউটিউবার ও সিটিজেন জার্নালিস্টদের পরিচয়পত্র ঝুলিয়ে রাখার এবং লাইভ স্ট্রিমিংয়ের সময় বিধিনিষেধ মানার কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঠেকাতে তৎপর পুলিশ

আপডেট সময় : ০৩:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬