ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ কিংবদন্তি বিপ্লবী চে গেভারার মৃত্যুবার্ষিকী যুদ্ধের তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত গাজা, বদলে গেছে চেনা শহরের রূপ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার ব্রাজিল নির্বাচনে লুলার বিরুদ্ধে বলসোনারোকে সমর্থন দিলেন অগুস্তো কুরি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াল বাজুস দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩১ হাজার পার আখাউড়ায় ফলের বাজারে চড়া দাম, পুষ্টির চাহিদা মেটাতে হিমশিম ক্রেতারা চোট থেকে ফিরেই নেইমারের জোড়া গোল, হার এড়ালো সান্তোস বগুড়ার বেশ কিছু এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, দরজা ভেঙে যাত্রী উদ্ধার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে একরাতে আটক আরও ২৫২ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে একযোগে অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে মোট ২৫২ জনকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা এলাকা এবং কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেখানে এই অভিযান চালানো হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই জেলায় কিশোর গ্যাংয়ের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এই বিশেষ অভিযান শুরু হয়।

জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সর্বশেষ পাঁচ ধাপের এই অভিযানে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী। এছাড়া বাকি ৬২৬ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আদালতের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে একরাতে আটক আরও ২৫২ জন

আপডেট সময় : ০৯:১৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬