ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয় তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ

পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পুঠিয়া উপজেলার চার নম্বর ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, চেয়ারম্যানের কক্ষে ঝুলছে তালা। সচিব মারা গেছেন এবং পরিষদের প্রশাসকেরও কোনো দেখা মিলছে না। পরিষদের মেম্বারদের জন্য নির্ধারিত হলঘরটি খোলা থাকলেও সেখানে কোনো সদস্যের উপস্থিতি পাওয়া যায়নি, এমনকি উদ্যোক্তার কক্ষটিও তালাবদ্ধ। পরিষদের ভেতরে বর্তমানে শুধু হিসাব সহকারী ও দুজন গ্রাম পুলিশ উপস্থিত রয়েছেন।

ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা জানান, গত কয়েকদিন ধরেই জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, নাগরিকত্ব সনদ ও প্রত্যয়নপত্রসহ বিভিন্ন পরিষেবা কার্যত বন্ধ রয়েছে। তিন-চারদিন ধরে পরিষদে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন। ধোকড়াকুল এলাকার আব্দুল নুর জানান, কলেজে ভর্তির জন্য নাগরিকত্ব সনদ প্রয়োজন। তিনি তিন দিন ধরে ইউনিয়ন পরিষদে ঘুরছেন, কিন্তু কবে সনদ পাবেন তা কেউ বলতে পারছেন না। একইভাবে ভোটার হওয়ার জন্য প্রত্যয়নপত্র নিতে আসা আফসানা মিমি প্রয়োজনীয় কাগজপত্র না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে রয়েছেন পুঠিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা রুহুল আমিন। তার ভাষ্যমতে, সচিবের মৃত্যুর পরেই মূলত এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে। এদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতি এবং সদস্য ও উদ্যোক্তার দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ভবিষ্যতে সেবা প্রদানকারীরা যাতে উপস্থিত থেকে নিয়মিত সেবা দিয়ে থাকেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

আপডেট সময় : ০৫:২৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬